শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মোজাম্বিকে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় নিহত ৫২

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৬২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : মোজাম্বিকে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় ৫২ জন নিহত হয়েছে। দেশটির কাবো ডেলগাডো প্রদেশের মুইদাম্বি জেলার শিটাক্সি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

গত ৭ এপ্রিল এই হামলা চালানো হয়েছিল। তবে মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত আল-শাবাব এ ধরনের হামলা চালিয়েছিল।

পুলিশ জানিয়েছে, গ্রামটি তছনছ করে ফেলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীটিতে কিছু লোক যোগ দিতে অস্বীকার করার পর এই হামলা চালানো হয়। এ সময় কারো কারো শিরশ্ছেদ করা হয়।

পুলিশের মুখপাত্র ওলান্দো মুদুমেন বলেন, ‘সম্প্রতি অপরাধীরা তরুণদের তাদের দলে টানার চেষ্টা করেছিল। তবে তরুণরা এটি প্রত্যাখ্যান করেছে। এটি অপরাধীদের ক্ষুব্ধ করে তোলে, যারা নির্বিচারে ও নিষ্ঠুরভাবে ৫২ জনকে হত্যা করে।’

গত তিন বছর ধরে কাবো ডেলগাডোতে বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এ পর্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com