ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড নিউইয়র্কে

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ৬০ হাজার। দেশটির করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ নিউইয়র্ক রাজ্যে। সেখানে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ। প্রাণ হারিয়েছে ২২ হাজার ২৭৫ জন। তবে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হতে শুরু করেছে।

গত শনিবার নিউইয়র্কে একদিনে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মাসে সর্বনিম্ন। পরিস্থিতি যখন সবচেয়ে খারপ অবস্থায় ছিলো- তখন দৈনিক ৮০০ থেকে ৯০০ জন মারা গিয়েছিল এই রাজ্যে। মৃত্যুর সংখ্যা কমার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও কমেছে। হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা ১ হাজার কমে এসেছে। এমনটাই জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

গতকাল রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আগের দিন ৩৬৭ জন নিউইয়র্কবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। যা খারাপ পরিস্থিতির অর্ধেক। হাসপাতালে নতুন করে করোনা রোগী ভর্তি হওয়ার সংখ্যাও কমপক্ষে ১ হাজার কমে এসেছে। আসলে ৩৬৭ জনের মৃত্যুও কিন্তু কম নয়। মৃত্যু তো মৃত্যুই। সেটার কোনো সান্ত্বনা হয় না। ৩৬৭ জনের মৃত্যু মানে ৩৬৭টি পরিবার স্বজন হারিয়েছে।’

পাশাপাশি তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাতে আহব্বান জানান। তিনি উল্লেখ করেন নাগরিকরা সহায়তা না করলে সরকারের পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড নিউইয়র্কে

আপডেট টাইম : ১২:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০