সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

কুয়েতে ৯২ বাংলাদেশি করোনায় আক্রান্ত, মৃত্যু ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: কুয়েতে গতকাল বুধবার আরো ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭৪০ জনে। আর চিকিৎসাধীন দুই হাজার ৩২৭ জন। সুস্থ হয়েছে এক হাজার ৩৮৯ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে ৬৬ জন। তাদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় ৫৭ বছর বয়সী একজন ফিলিপিনো প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুয়েতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪ জনে। এর মধ্যে আটজন ভারতীয়, দুজন ইরানি, পাঁচজন বাংলাদেশি, একজন সোমালি, একজন মিশরীয়, একজন ফিলিপিনো এবং ছয়জন স্থানীয়।

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ভারতীয় প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। এক হাজার ৭৬৮ ভারতীয় আক্রান্ত হয়েছে, স্থানীয় ৬৪৬ জন আর মিসরীয় ৩৯৮ জন। আক্রান্তের সংখ্যা দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ। দেশটিতে করোনায় আক্রান্তের মধ্যে ৩৮২ জন বাংলাদেশি। মৃত্যু হয়েছে পাঁচ বাংলাদেশির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com