ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

স্বাস্থ্য সচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

করোনাভাইরাস থেকে রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম তৈরি এবং হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নিরাপত্তা সামগ্রী পৌঁছানো সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ মামলা করা হবে, বলা হয় নোটিশে।

রোববার (৩ মে) ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রতি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান নোটিশ প্রেরণকারী মানবাধিকার সংগঠনের আইনজীবী মনজিল মোরসেদ।

নোটিশে বলা হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনাকে মহামারি ঘোষণার পরেও করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকার বিষয়ে গত ২০ মার্চ গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেছিল। রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন এবং অন্তর্বর্তী কিছু আদেশ দেন।’

‘আদেশে স্বাস্থ্য সচিবকে দ্রুত ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিকাল মাক্স, গাউন, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা তৈরির নির্দেশ দেন। একই সঙ্গে ওই নিরাপত্তা সামগ্রী সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন।’

নোটিশে বলা হয়, আদালতের ওই নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ায় প্রায় তিনশ’র বেশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর দায়  তারা এড়াতে পারেন না। এখনও অনেক হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি এমন সংবাদও প্রকাশ হচ্ছে।’

আদালতের ওই নির্দেশনা যথাযথভাবে পালিত না হওয়ায় স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্বাস্থ্য সচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

আপডেট টাইম : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০