শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নবীনগরে এক পরিবারের ১০ জন করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নারী, শিশুসহ এক পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই পরিবারের নারী-শিশুসহ ১০ জন এবং এক স্বাস্থ্য-সহকারীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম মিয়ার পরিবারের দশজন করোনায় আক্রান্ত হন। এছাড়া আক্রান্ত হয়েছেন নবীনগর সরকারী হাসপাতালের স্বাস্থ্য সহকারী জুনাইদ।
৩০ এপ্রিল মুক্তিযোদ্ধা মোসলেম মিয়া ও তার ছেলে করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রাখা হয়। এরপর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এই তথ্য আসার পরপরই আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে নেয়ার বিষয়ে বলা হয়েছে। এছাড়া আশপাশের বাড়ি ও গ্রামের লোকজনদের নিরাপদে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com