ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুশিয়ারি ফিলিস্তিনের

অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে দেশ দুটির সঙ্গে সব চুক্তি বাতিলের হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি পশ্চিমতীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তা হলে তেলআবিব ও ওয়াশিংটনের সঙ্গে সব চুক্তি বাতিল করা হবে।

বুধবার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাদের সঙ্গে অনলাইন সংলাপে মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে প্রতারণা এবং সেখানকার আরও ভূমি দখল করার প্রচেষ্টা ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান।

তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে আনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ইসরাইল হায়ুম সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান।

তিনি বলেন, স্বীকৃতির আগে পূর্ব পদক্ষেপগুলো সম্পন্ন করা দরকার। এ নিয়ে ওয়াশিংটনের নতুন কোনো শর্ত আরোপের পরিকল্পনা নেই।

এর আগেও বেশ কয়েকবার মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে বেরিয়ে আসার হুশিয়ারি দিয়েছিলেন।

তিনি বলেছিলেন,যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি কথিত শতাব্দীর সেরা চুক্তি বা ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়ন করে তাহলে তিনি ইসরাইলের সঙ্গে সই করা সব চুক্তি বাতিল করবেন।

জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। এতে ইসরাইলকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হলেও ফিলিস্তিনের স্বাধীনতার কথা পর্যন্ত স্বীকার করা হয় নি।

প্রসঙ্গত, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান।

তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে আনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ইসরাইল হায়ুম সংবাদ মাধ্যমকে এক সাক্ষাতকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুশিয়ারি ফিলিস্তিনের

আপডেট টাইম : ১০:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০