ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ভার্চুয়াল আদালতে ৪০৪২ আসামির জামিন

সারা দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৬৫১৬ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪০৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার সারা দেশের অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৫৭৩০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৩৬৩৩ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে, রোববার  সারাদেশের ভার্চুয়াল আদালত তিন হাজার ৪৪৭ জন আসামির জামিন মঞ্জুর  করা হয়েছে। এছাড়া, গত ১২, ১৩ ও ১৪ই মে ভার্চুয়াল শুনানি নিয়ে মোট দুই হাজার ৯৭৮ আসামির জামিন দেন। এরমধ্যে ১৪ই মে এক হাজার ৮২১ জন, ১৩ মে এক হাজার ১৩ জন ও ১২ মে ১৪৪ আসামিকে জামিন দেন ভার্চুয়াল আদালত।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ভার্চুয়াল আদালতে ৪০৪২ আসামির জামিন

আপডেট টাইম : ১০:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০