ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

সিলেটে অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ সভাপতি শামীম

ডেস্ক: সিলেটে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদ। সঙ্গে তার ভাই শাহীন আহমদ। র‌্যাব সদস্যরা শুক্রবার ভোররাতে তাকে শেখঘাটস্থ বাসা থেকে গ্রেপ্তার করে। থানায় হস্তান্তরের পর বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শামীম আহমদ সিলেট নগরীর ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার পিতা মুহিবুর রহমান। গোপন সংবাদের ভিতিত্তে র‌্যাবের একটি দল ভোররাতে তার বাসায় অভিযান চালায়। এ সময় অস্ত্র সহ বাসা থেকে শামীম ও তার ভাই শাহীন আহমদকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন- রাতে আটক করার পর শুক্রবার সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

তাদের দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এর আগে শেখঘাটের একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম মিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সিলেটে অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ সভাপতি শামীম

আপডেট টাইম : ০৫:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০