মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৫৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের স্বাস্থবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ মুসল্লিদের খোলা জায়গার পরিবর্তে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

দেশবাসীকে আগাম ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ রোববার দুপুরে ঢাকার সরকারি বাসা থেকে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এ অনুরোধ জানান।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব মরণব্যাধি ঝুঁকিতে রয়েছে। সারাবিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ অতিমাত্রায় করোনায় সংক্রমিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আলেম ওলামাদের মতামত নিয়ে ঈদের নামাজ কোন খোলা ময়দানে কিংবা ঈদগাহে না পড়ার জন্য দেশবাসীর কাছে আমরা আবেদন জানিয়েছি। আমরা বলেছি, করোনা সংক্রমণ রোধে ইদের নামাজ আপনারা নিকটস্থ যার যার মসজিদে আদায় করুন। শর্ত সাপেক্ষে সুস্থ মুসল্লিদের আমরা মসজিদে ঈদের জামাতে আসার জন্য অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, প্রতিকুল আবহাওয়ার কারণে এমনিও খোলা জায়গায় ঈদের জামাত হয় না। তাছাড়া যুক্তিসঙ্গত কোন ওজর থাকলে শরিয়তের বিধান রয়েছে খোলা ময়দানে ঈদের নামাজ না পড়ে নিজ নিজ মসজিদে কিংবা যে কোন জায়গায় পড়তে। আসুন আমরা করোনা ভাইরাসের কারণে সবাই সাবধানতা অবলম্বন করি। এ কারণে আমরা মুসল্লিদের খোলা জায়গার পরিবর্তে মসজিদে নামাজ পড়ার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com