রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

আগামী ৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৯৬ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: আগামী ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে। আগের মতোই সকাল ১০টার সময় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বিকাল ৪টায়। আজ বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গণপরিবহন সীমিত চলাকালীন কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com