বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রিন্স চার্লস

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঘূর্নিঝড় ‘আম্ফানে’ বাংলাদেশের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস।

শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রিন্স চার্লস তার ও স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই দুঃখ প্রকাশ করেন।’

চার্লস চিঠিতে লিখেছেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে বাংলাদেশে মানুষের ক্ষয়ক্ষতিতে আমি ও আমার স্ত্রী যে কি পরিমাণ দুঃখিত হয়েছি তা আপনাকে জানাতে চাই।’

প্রিন্স চার্লস চিঠিতে আরও লেখেন, ‘যারা হতাহত হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্যে আমার ও ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে। আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা ভয়ানক কঠিন ছিল। কেননা এ সময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।’

‘আমাদের সম্ভব সবচেয়ে বড় সমবেদনা এবং বিশেষ প্রার্থনা, আপনার কোভিড-১৯ মহামারী এবং এই ভয়াবহ তীব্র ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের প্রেক্ষাপটে এমন নিদারুন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সাথে রয়েছে’ বলে মন্তব্য করেছেন চার্লস।

প্রসঙ্গত, গত ২০ মে বিকেলে ভারত ও বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আম্ফান।

তথ্যসূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com