বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার দেহ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩১৯ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা রাফসানের (৩০) মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজের ১৩ ঘণ্টা পর আজ শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে।

নিহত রাফসান শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে শহরের ঘোড়াঘাট সংলগ্ন গড়াই নদীতে পাঁচ বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন রাফসান। পরবর্তীতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কুষ্টিয়ায় এসে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। আজ শুক্রবার সকালে রাফসানের মৃতদেহ নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছু দূরেই ড্রেজিং পয়েন্টে ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় রাফসানের মৃতদেহটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ব্যক্তির মরদেহ সকালে নদীতে ভেসে উঠেছিল। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com