সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

চীন-মার্কিন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে পৌঁছেছে

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭১ বার পঠিত

ডেস্ক: চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে বলেছেন, তার দেশ ও আমেরিকার মধ্যকার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা উচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের নিবর্তনমূলক পদক্ষেপ ও চীনকে থামিয়ে দেয়ার প্রচেষ্টা জোরদার করার পর এই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।

ওয়েই ফেঙ্গে শুক্রবার এক সেনা সমাবশে এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন ভূমিকার কারণে চীনের সামনে লড়াই করার চেতনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদেরকে অবশ্যই ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, যুদ্ধের জন্য সাহসী হতে হবে, যুদ্ধে ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে।”
সেনা সমাবেশে চীনের বিমান বাহিনীর প্রধান ঝু চেং বলেন, “সাইবার, মহাকাশ, গভীর সমুদ্র ও জীবাণু গবেষণার ক্ষেত্রে চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা জোরালো হয়েছে।” তিনি বলেন, দেশীয় উদ্ভাবন ও বৈপ্লবিক প্রযুক্তি তৈরিতে গতি আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com