মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৪

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৬৭ বার পঠিত

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৬০৮ জন।

শনিবার (৩০ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৫০টি পিসিআর ল্যাব থেকে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

ডা. নাসিমা জানান, সর্বশেষ মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সর্বমোট সেরে উঠেছেন ৬ হাজার ৪৮৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com