ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রতিদিনই কাজ করে যাচ্ছে বাংলাদশের হাইকমিশন।

সিঙ্গাপুর সরকারের পাশাপাশি হাইকমিশনের কর্মকর্তা নিরলসভাবে প্রবাসীদের জন্য সব ধরনের সহায়তা প্রদানের বিষয় বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ডরমিটরি এবং থাকার জায়গায় করোনার পরিস্থিতির শুরু থেকেই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে হাইকমিশনের শ্রম উইংএর কর্মকর্তারা।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে – মুড়ি, চানাচুর, খেজুর, জুস, চিড়া, চিনি, নুডলস, বিস্কুট ইত্যাদি। ১২ জুন ১৩ উডল্যান্ড স্ট্রীট ও ৩ ক্রান্জি এরিয়ায় ১৫০ প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন ও মো. আশরাফুল আলম নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন বলেন, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের যে কোন সমস্যায় আমাদের অবহিত করবেন। আমাদের হটলাইন, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে নিয়মিত সচেতনতায় নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারেরর সকল নিয়ম কানুন মেনে চলুন।

ওয়েলফেয়ার অফিসার মো. আশরাফুল আলম বলেন, যাদের পাসপোর্ট নবায়ন করতে চান আপনারা আপনাদের কম্পানির ম্যানেজমেন্টকে অবহিত করুন। আপনাদের কম্পানির প্রতিনিধি হাইকমিশনে গিয়ে আপনাদের জন্য পাসপোর্ট নবায়ন করতে পারবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০