শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে হন্ডুরাসের প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৮৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান ওরলান্দো হার্নান্দেসকে হাসপাতালে ভর্তি করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সরকারি মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

হন্ডুরাসের স্বাস্থ্য সংস্থা সিনাগেরের মুখপাত্র ফ্রাঙ্কিস কোন্ত্রেরাস বলেছেন, সামরিক হাসপাতালে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে হার্নান্দেসকে। স্যালাইনের মাধ্যমে ধমনী দিয়ে ওষুধ দেওয়া হচ্ছে তাকে। তার শরীরের অবস্থা এখন ভালো।

সামরিক হাসপাতালের বাইরে কোন্ত্রেরাস জানান, এক্স-রেতে হার্নান্দেসের ফুসফুসের সমস্যা চিহ্নিত করা হয়েছে। হন্ডুরাসের ৫১ বছর বয়সী প্রেসিডেন্ট সস্ত্রীক করোনায় আক্রান্ত বলে জানা গেছে। কোন্ত্রেরাসও নিশ্চিত করলেন হার্নান্দেসের স্ত্রী আনা গার্সিয়ার করোনা পজিটিভ হওয়ার খবর। এছাড়া প্রেসিডেন্টের দুজন ঘনিষ্ঠ সহচরও করোনায় আক্রান্ত, যদিও তাদের মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা দেয়নি।

হন্ডুরাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। মারা গেছেন ৩৩৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com