শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৩২ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নুরুল ইসলাম বাবুল নিজেই বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

জানা গেছে, রবিবার অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।

জানা গেছে, শুধু তিনি নন তাঁর এক মেয়ে ও মেয়ের স্বামীও অসুস্থ। তবে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসার কয়েকজন কর্মী অসুস্থ হওয়ায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com