রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩০৩ বার পঠিত

 

বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখন তিনি ভালো আছেন।

রোববার (২১ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান এই শিল্পী।

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ১২ দিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে শরীরের অবস্থা এখন ভালো।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আগামী মঙ্গলবার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে।

রেজওয়ানা চৌধুরী বন্যার জন্ম ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায়। প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বন্যা। এছাড়া রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com