রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

জেলায় আজ ‘এসো দেশবদলাই, নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, পৃথিবী বদলাই, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালির তীরে এই পরিছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে এ কর্মসূচিতে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো. শাহাদৎ হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর হাজী মো. আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আহবানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার জেলার ৯ টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ মাস ব্যাপী এই পরিস্কার পরিছন্নতা কার্যক্রম চলবে।

এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারি, স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com