ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

স্বদেশ করপোরেশনের চেয়ারম্যানের দণ্ড

আদালত প্রতিবেদক : ঋণ দেওয়ার নামে জামানত সংগ্রহ ও পরবর্তীতে ঋণ না দিয়ে প্রতারণা এবং নকল স্বাস্থ্য সুরক্ষা পণ্য মজুদ ও বিক্রির দায়ে স্বদেশ করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চেয়ারম্যান শফিকুল কবিরকে নিয়মিত মামলা, দুই মাসের কারাদণ্ড এবং আড়াইলাখ টাকা জরিামানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের জিএম সাদেকুল ইসলামকে আটক করে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখাতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় মতিঝিলের সমবায় ভবনের (মধুমিতা সিনেমা হলের বিপরীতে) অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

পলাশ বসু বলেন, স্বদেশ করপোরেশনের জামানত গ্রহণ ও ঋণ দেওয়ার এখতিয়ার নেই। কিন্তু প্রতারণামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কথা বলে প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যক্তির কাছ থেকে ২০ কোটি টাকারও বেশি জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ঋণ না পেয়ে গ্রহিতা যখন জামানত ফেরত চায়, সেটি না দিয়ে লেনদেন ও টাকাবিহীন একটি অ্যাকাউন্টের চেক দিতেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শফিকুল কবির।

তিনি বলেন, এ প্রতিষ্ঠান নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমরা প্রচুর বিজ্ঞপ্তি ও রেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে পেয়েছি। যখন নতুন কোনো লোক আসে, তখন তাদেরকে ঋণগ্রহীতা সংগ্রহ ও তাদের কাছ থেকে জামানত আনতে বলে। সারা দেশে তাদের ২২ টি ব্রাঞ্চ আছে। তবে এম্প্লয়ি রেজিস্টার খুঁজে পাওয়া যায়নি। আর যারা কাজ করছেন, তাদেরও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। যখন নতুন কেউ আসে তখন তাকে ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়। কয়েক মাস কাজ করার পর সে যখন এদের বুঝতে পারে, তখন চলে যায়।

এই প্রতিষ্ঠানের কাগজপত্র অনুযায়ী টাকা ডিপোজিট নেওয়া এবং লোন দেওয়ার এখতিয়ার নেই। এছাড়া করোনার সুযোগে এরা নকল হ্যান্ড সেনিটাইজার বিক্রি, নকল শিশু খাদ্য, বেভারেজ পণ্য, নকল মশার কয়েল উৎপাদন ও বিক্রি করছিল স্বদেশ করপোরেশন।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ ব্ল্যাংক চেক পাওয়া গেছে। এগুলো বিভিন্ন ঋণগ্রহিতার কাছ থেকে নেওয়া। ধারণা করা হচ্ছে এগুলো দিয়ে তারা অন্য কোথাও প্রতারণামূলক কর্মকাণ্ড করতে পারে।

পলাশ বসু বলেন, স্বদেশ করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান শফিকুল কবির ও জেনারেল ম্যানেজার সাদেকুল ইসলামের বিরুদ্ধ সংশ্লিষ্ট থানায় নিয়মিত প্রতারণার অভিযোগ মামলা করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার আইনে শফিকুল কবিরকে দুই মাসের কারাদণ্ড, আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্বদেশ করপোরেশনের চেয়ারম্যানের দণ্ড

আপডেট টাইম : ১১:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০