বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৪ বার পঠিত

নোয়াখালী  প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম সুজন (২৩)। এসময় আহত হয়েছেন তার সহকর্মী।

শুক্রবার সকালে জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের বাসিন্দা।

দক্ষিণ আফ্রিকা বসবাসরত নোয়াখালীর মাহফুজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল ক্রয় করতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাচ্ছিলেন। পথে হাইডেলবার্গ রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় সুমন নামে আরও এক বাংলাদেশিকে গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com