বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

ব্রাজিলে ৩ হাজার জন পেলো অক্সফোর্ডের টিকা

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৮৪ বার পঠিত

 

অনলাইন ডেস্ক : ব্রাজিলে মঙ্গলবার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত ৩ হাজার জনের শরীরে প্রয়োগ করা হয়েছে এই টিকা। খবর সিএনএনের।

পরীক্ষামূলকভাবে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ডাক্তার, সেবিকা ও অ্যাম্বুলেন্স চালক। মূলত এরাই করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝূঁকিপূর্ণ। এ ছাড়া কিছু স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হয়েছে, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। শর্ত ছিল তাদের অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অস্ট্রাজেনেকাকে অক্সফোর্ডের তৈরি প্রতিশ্রুতিশীল টিকার ট্রায়ালের অনুমতি দিয়েছিল।

ব্রাজিলকে কেন এই টিকার ট্রায়ালের জন্য নির্বাচন করা হলো? কারণ, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের একটি ব্রাজিল। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৫৬ হাজারের অধিক।

শুক্রবার (২৬ জুন) দেশটিতে ৪৬ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৯০ জন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com