বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মৎস্য ও প্রাণিসম্পদে বরাদ্দ ৫০০০ কোটি টাকা করার সুপারিশ

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: ডেইরি খাতে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়িয়ে পাঁচ হাজার কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম (বিডিডিএফ)।

গতকাল বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোরামের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি ১২ দফা দাবিসহ এ সুপারিশ করেন। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম। সম্মেলনে বলা হয়, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ২.০-২.৫ কোটি লিটার তরল দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ১০০-১২০ কোটি টাকা। মহামারি করোনার ফলে বাংলাদেশের প্রতিটি খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও প্রাণিসম্পদ খাত। কারণ কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্যগুলো উচ্চ পচনশীল এবং তা স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করতে হয়। বর্তমান অবস্থায় খামারিরা তাঁদের উৎপাদিত দুধ বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তা ছাড়া খামারিরা গাভিগুলোকেও পর্যাপ্ত গো-খাদ্য সরবরাহ করতে পারছে না, ফলে দেখা দিচ্ছে গবাদি প্রাণীর নানাবিধ অসুখ ও স্বাস্থ্যগত সমস্যা। গত তিন মাসে (মার্চ থেকে মে) এ খাতে লোকসান হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা।

১২ দফা দাবির মধ্যে বলা হয়, ২০২০-২১ অর্থবছরের বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকা করা। খামারিদের গো-খাদ্য ও খামারের উপকরণ ক্রয়ে ভর্তুকি প্রদান। দুগ্ধজাত পণ্যে কমপক্ষে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা। ডেইরি পণ্যে শুল্ক ও কর শূন্য হারে নির্ধারণ করা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিডিডিএফের সহসভাপতি উজমা চৌধুরী, সহসভাপতি ড. কাজী ইমদাদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com