ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

সেনাদের মার্শাল আর্ট শেখাতে তিব্বতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের রেশ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে তিব্বত মালভূমিতে অবস্থান করা চীনা সৈন্যদের মার্শাল আর্ট শেখাতে ২০ জন প্রশিক্ষক পাঠাচ্ছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত এই সিদ্ধান্তের কারণ নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরপর তাদের এই সিদ্ধান্ত এলো।

দুই দেশের মধ্যে ১৯৯৬ সালের সমঝোতা অনুসারে, ওই এলাকায় কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক বহন করে না। কিন্তু ১৫ জুন গালওয়ান উপত্যকায় লোহার রড, কাটা জড়ানো পাথর দিয়ে দুই পক্ষের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়। তাতে ২০ সেনার প্রাণ হারানোর পাশাপাশি ভারতের ৭৬ জন সেনা আহতের খবর মিলেছে। যদিও চীনের পক্ষ থেকে হতাহতের ব্যাপারে কোনও তথ্য জানা যায়নি।

হংকংয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠানোর এই খবরটি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোয় গত ২০ জুন প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০ জন মার্শাল আর্ট যোদ্ধা তিব্বতের রাজধানী লাসায় অবস্থান করবে। তবে তারা ভারত সীমান্তে দায়িত্বরত চীনা সৈন্যদের প্রশিক্ষণ দেবে কিনা চীনের গণমাধ্যমগুলো এটা নিশ্চিত করেনি।

গালওয়ানের চরম জলবায়ু ও অতি উঁচু ওই অঞ্চলটি আকসাই চীনের কাছাকাছি- চীন নিয়ন্ত্রিত যে এলাকার মালিকানা দাবি করে ভারতও। প্রায় ৫০ বছরের মধ্যে দুই দেশের এই প্রথমবার সংঘর্ষে এতো হতাহতের ঘটনা ঘটলো।

তবে ওই ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা বিতর্কিত প্রকৃত সীমান্তরেখা (এলএসি) নিয়ে দীর্ঘ দিনের উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

সেনাদের মার্শাল আর্ট শেখাতে তিব্বতে প্রশিক্ষক পাঠাচ্ছে চীন

আপডেট টাইম : ০৪:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০