শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

করোনায় দেশে আরও ২ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩২৫ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন চিকিৎসক মারা গেছেন। তাদের একজন রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন এবং অপরজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এমএ ওয়াহাব।

আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।’

‘আর রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. এমএ ওয়াহাব। তিনি একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন’, বলেন ডা. রাহাত।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com