বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার প্রেস্ক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, চুয়াডাঙ্গায় ফার্মেসিকে জরিমানা ধামইরহাটে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা আদর্শ ও সাহসের এক অদম্য সারথি, মোঃ হেলাল তালুকদার জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য দিনাজপুরের বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সব রেকর্ড ছাপিয়ে করোনায় আক্রান্ত ৪০১৯ জন, নতুন প্রাণহানি ৩৮

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩০৮ বার পঠিত

 ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৮ হাজার ৩৬২ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ১৯ জনের শরীরে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯২৬ জন।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে নতুন ৪ হাজার ৩৩৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

এর আগে দেশে একদিনে আক্রান্তের রেকর্ড ছিল ৪ হাজার ১৪ জন, ২৯ জুন।

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ  বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com