ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

করোনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক: করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, তিনি ক্লার্কের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত এপ্রিলে লকডাউন ভেঙে সপরিবারে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সমালোচিত হয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। এরপর পাহাড়েও ভ্রমণে গিয়েছিলেন তিনি। সমালোচনার মুখে তখনই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। পদাবনতি হলেও করোনাজনিত সংকটকালে তাকে কাজ করে যেতে বলেছিলেন প্রধানমন্ত্রী জাসিন্ডা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড বিশ্বের কাছে উদাহরণ হিসেবে হাজির হলেও সম্প্রতি  দেশটির সীমান্ত ও আইসোলেশন ব্যবস্থাপনা নিয়ে সরকারি কর্মকাণ্ডের তীব্র সমালোচনা হয়। সম্প্রতি আইসোলেশনে থাকা দুই ব্যক্তি কোনও করোনা পরীক্ষা ছাড়াই তাদের মৃত্যুপথযাত্রী আপনজনের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি পান। পরে ওই ব্যক্তিদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ ঘটনার পর পদত্যাগ করলেন ক্লার্ক। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।’ ক্লার্ক মনে করছেন, এখন কমিউনিটি লেভেলে সংক্রমণ নেই। সরে যাওয়ার জন্য এটা ভালো সময়।

আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ক্রিস হিপকিন্সকে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

করোনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০