মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৯২ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। নিজেই টুইটারে এ খবর নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসলেও ‘শক্তিশালী ও তেজোময়’ বোধ করছেন।

শুক্রবার কুরেশি টুইটে জানান, এদিন সকালের দিকে জ্বর জ্বর বোধ করছিলেন। লক্ষণ দেখে নিজেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হলেও নিজের বাড়িতে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কুরেশি।

“আমি এখন কভিড-১৯ টেস্টে পজিটিভ। আল্লাহর রহমতে, আমি শক্তিশালী ও সক্রিয় বোধ করছি। বাড়িতে থেকেই আমি আমার কাজ চালিয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন।”

গত কয়েক মাস ধরে ক্ষমতাসীন পিটিআই বেশ কয়েকজন সদস্যসহ পাকিস্তানের অনেক রাজনীতিবিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার, সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল, পিপিপি নেতা সাঈদ ঘানি, রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ আক্রান্ত হলেও তারা সবাই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এ ছাড়া আরও প্রসিদ্ধ রাজনীতিবিদদের আক্রান্ত হওয়ার খবর এসেছে।

পাকিস্তানে করোনা ভাইরাসের প্রকোপও অব্যাহত আছে। দেশটিতে করোনাভাইরাসের প্রথম আক্রান্ত শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। এর মধ্যে দেশটিতে আক্রান্ত ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com