ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

করোনার লাগাম এখনো টেনে ধরা সম্ভব: ডব্লিউএইচও

মহামারি করোনার সংক্রমণ বর্তমানে আশঙ্কাজনক হারে ছড়ালেও এর বিস্তারের লাগাম এখনো টেনে ধরা সম্ভব। এ জন্য সব দেশের সরকারকে আরো আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসের বিস্তার ফের বাড়তে শুরু করায় নতুন করে লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা করছে অনেক দেশ।

এই পরিস্থিতিতে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বৃহৎ বস্তি ধারাবির কথা বিশেষভাবে উল্লেখ করে আগ্রাসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ভাইরাসটির বিস্তারের লাগাম টেনে ধরা এখনো সম্ভব বলে দাবি করেছেন তিনি।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এমন পদক্ষেপ নিলে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বাড়ছে। বিগত কয়েক দিনে সংক্রমণের রেকর্ড হয়েছে। বিশেষ করে বিগত ছয় সপ্তাহের ব্যবধানে মহামারি এই ভাইরাসটির সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

করোনার লাগাম এখনো টেনে ধরা সম্ভব: ডব্লিউএইচও

আপডেট টাইম : ০৮:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০