বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

মোদিকে বি. চৌধুরীর অভিনন্দন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতের লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়ে বিজেপি নেতা নরেন্দ্র দামোদরদাস মোদিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার (২৫ মে) মোদিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বি. চৌধুরী বলেন, ভারতের লোকসভা নির্বাচনে আপনার দলের ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়ের জন্য আমাদের দল বিকল্পধারা বাংলাদেশ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, আপনার (মোদি) বিজয়ের সঙ্গে সঙ্গে ভারতের গণতন্ত্রের আবারও বিজয় হলো। আপনার বিজয় প্রমাণ করেছে আপনার রাজনীতি এবং কর্মকাণ্ডের সাফল্যের প্রতি ভারতের জনগণের পূর্ণ আস্থা রয়েছে।

বি. চৌধুরী বলেন, আমরা আশা করি, আপনার নতুন কার্যভার গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও ইতিবাচক, দৃঢ় এবং উভয় দেশের জন্যই লাভজনক হবে। আপনার সুস্বাস্থ্য কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com