ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

শিল্পকলা সংগ্রহের দুর্লভ অ্যালবাম বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ সম্বলিত দুর্লভ একটি অ্যালবামের সীমিত সংখ্যক কপি বিক্রি করা হবে। এ বিষয়ে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান ও ইতিহাসবিদ ড. মুনতাসির মামুন এর সম্পাদনায় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত পেইন্টিং, ম্যুরাল, ভাস্কর্যের ছবি ও তথ্যসম্বলিত বাংলাদেশ ব্যাংকের শিল্পকলা সংগ্রহ অ্যালবামটি প্রকাশ করা হয়।

এটি মূলত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন শাখা অফিস এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রাঙ্গণ ও স্থাপনা সজ্জায় নির্মিত সব ম্যুরাল ও ভাস্কর্য এবং ব্যাংকে সংরক্ষিত পেইন্টিংর ছবি তথ্যসহযোগে বর্ণনাবন্ধ একটি নান্দনিক অ্যালবাম।

এখানে আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদীন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এসএম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, কাইয়্যুম চৌধুরী, মুস্তফা মনোয়ার, মর্তাজা বশীরসহ অসংখ্য প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে।

এর বিক্রয় মূল্য ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগ্রহীদের ডিাপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) বিভাগে যোগ করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ

শিল্পকলা সংগ্রহের দুর্লভ অ্যালবাম বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৭:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০