বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। ক্যাটাগরি তিন মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে। খবর সিএনএন এর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল পানি ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।

সাধারণত প্রতিঘণ্টায় ১১১ থেকে ১২৯ মাইল বা তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড়কে ক্যাটাগরি ৩ হিসেবে ধরা হয়। আশা করা হচ্ছে, ভূপৃষ্ঠে আঘাত হানার সময় গতি কমে ক্যাটাগরি ১-এ, অর্থাৎ ৭৪ থেকে ৯৫ মাইল বেগে আসবে ডগলাস।

হনোলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবারে ঘূর্ণিঝড় ডগলাস ক্যাটাগরি-৪ এ পরিণত হয়েছিল তবে দিন শেষে তা ক্যাটাগরি-৩ এ নেমে আসে। আঘাত হানার সময়ে এটির স্তর আরো নেমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com