ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর

চামড়া সংগ্রহ ও সংরক্ষণ মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনৈতিক প্রতিবেদক: কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কর্তৃক নির্ধারিত দাম, সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে ঈদের দিন থেকেই দেশব্যাপী কাজ করবে সংশ্লিষ্ট মনিটরিং টিম।

এ লক্ষ‌্যে শনিবার (২৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান, বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান এবং রপ্তানি অনুবিভাগের কর্মকর্তাদের নিয়ে কোরবানির চামড়ার দাম, সংগ্রহ ও সংরক্ষণ সংক্রান্ত কর্মশালা করা হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ‌্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ এবং চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় কমপ্রিহেন্সিভ মনিটরিং প্ল্যান গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রীয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রুম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম, বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার সমন্বয়ে মনিটিরিং টিম এবং সকল জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে।

ওয়ার্কশপে টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়েছে। সমন্বয় ও মনিটরিং কমিটিগুলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার দিন থেকে কার্যক্রম চালাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

চামড়া সংগ্রহ ও সংরক্ষণ মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট টাইম : ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০