বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

ফুটবলার গাফফার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ ফুটবলার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার একাধিক উপসর্গ থাকায় সোমবার পরীক্ষা করিয়েছিলেন গাফফার। গতকাল মঙ্গলবার সকালে রিপোর্ট হাতে পেয়ে জেনেছেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সাবেক এই উইঙ্গার জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। এছাড়া আশির দশকে ঢাকার ঐতিহাসিক দুই ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডানের জার্সি গায়ে জড়িয়েছেন। খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্সের হয়েও।

তিনিসহ তাঁর সব ভাইবোন বর্তমানে আমেরিকাপ্রবাসী। গত ২৪ জুন মায়ের মৃত্যুর দুইদিন পর আমেরিকা থেকে দেশে ফেরেন গাফফার। স্বাস্থ্যবিধি মেনে বাসায় ছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতায় ভেঙে পড়েন। গত তিন-চার দিন ধরে ঠান্ডা, কাঁশির সঙ্গে জ্বরও ছিল। সেজন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন। বর্তমানে ডাক্তারের নির্দেশনা মেনে ঘরেই চিকিৎসা নিচ্ছেন গাফফার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com