বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

করোনাভাইরাস: ইতালিতে ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮৫ বার পঠিত

 
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছিলেন। পার্লামেন্টের উচ্চকক্ষ এর অনুমোদন দিয়েছে, তাতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা বাড়ছে।

করোনার সংক্রমণ নিম্নগামী হলেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পেছনে কন্তের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিলাষ খুঁজে পাচ্ছিল বিরোধী দল। এরপরও উচ্চকক্ষের সিনেটে প্রধানমন্ত্রীর পক্ষে বিপক্ষে ১৫৭-১২৫ ভোট পড়েছে।

রোমে ৩১ জানুয়ারি দুজন কোভিড রোগী শনাক্তের পর ৬ মাসের জরুরি অবস্থা জারি করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সিনেটে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাইরাসটির বিস্তার এখনও থামেনি। এখনই কার্যকরী কোনও পদক্ষেপ তুলে নেওয়া হবে বোকামী।’

অবশ্য এ বছরের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছেন কন্তে।

ইউরোপীয় দেশ ইতালিতে মহামারি শুরুতেই ভয়াবহ থাবা বসায়, তাতে ২ লাখ ৪৬ হাজারের বেশি রোগীর মধ্যে মারা গেছেন ৩৫ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com