শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পাঠানো লিগ্যাল নোটিশ প্রত্যাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পঠিত

আদালত প্রতিবেদক: দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা সংযোজনের দাবি জানিয়ে পাঠানো লিগ্যাল নোটিশ প্রত্যাহার করেছেন সংশ্লিষ্ট আইনজীবী।

নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ বুধবার (১৯ আগস্ট) তা প্রত্যাহার করে নেন।

আইনজীবীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭২ সালের পবিত্র সংবিধানে স্বাধীনতার চেতনাসহ রাষ্ট্র পরিচালনায় মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই মূলনীতিগুলো পরিবর্তন করা হয়; যা স্বাধীন দেশের বুদ্ধিজীবীরা এবং সংখ্যালঘু জনগণ মনেপ্রাণে গ্রহণ করেনি।

তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন সংক্রান্ত আর্টিকেলটি পরিবর্তনের জন্য তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার লক্ষ্যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে আপাতত রিট পিটিশন দায়ের করবেন না। ভাই লিগ্যাল নোটিশ প্রত্যাহার করেছেন।

ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিএনপি মহাসচিব, জাতীয় পার্টির মহাসচিব, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বিবাদী করে লিগ্যাল নোটিশ পাঠান তিনি।

ওই দিন তিনি সাংবাদিকদের বলেন, লিগ্যাল নোটিশ পাওয়ার দিন থেকে ১৫ দিনের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা শুরু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com