শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

রিহ্যাবের সঙ্গে এসইআইপির চুক্তি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ বাবু এ তথ্য জানান।

রিহ্যাবের পক্ষে চুক্তিতে সই করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। এ সময় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রিহ্যাব পরিচালক প্রকৌশলী আল আমিন, ড. প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী এবং প্রকৌশলী মহিউদ্দিন শিকদার ও সেইপ-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এসইআইপির পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জাহিদুল হক। করোনা পরিস্থিতির কারণে নিজ নিজ অফিসে পৃথকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়।

এর আগে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এবং ১৫ টি ইনস্টিটিউটে আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি হয়েছে।

সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি দেওয়া হয়ে থাকে। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স, প্ল্যাম্বিং, মেশন এবং স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে তিন মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com