শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেনাপোলে ২শ’ পিস ইয়াবাসহ আটক স্বামী-স্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩০৪ বার পঠিত

 

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ শাহিন হোসেন (৪০) ও তার স্ত্রী সায়রা খাতুন (৩৬) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। শাহিন ভবারবেড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন খবর আসে শাহিন ও তার স্ত্রী নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছে। ওই খবরের ভিত্তিতে তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দুইশ’ পিস ইয়াবাসহ তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (২২ আগস্ট) দুপুরে কোর্টে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com