ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় রক্তের প্লাজমা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এই চিকিৎসা পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি সমৃদ্ধ রক্তের প্লাজমা দেওয়া হয় রোগীদের শরীরে। দেশটিতে এরই মধ্যে ৭০ হাজারের বেশি মানুষকে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চিকিৎসায় ৩৫ শতাংশ মৃত্যু কমিয়ে আনা সম্ভব। রাজনৈতিক কারণে করোনার টিকা তৈরি ও অন্য সম্ভাব্য ওষুধ প্রয়োগে এফডিএ বাধা দিচ্ছে, ট্রাম্পের এমন অভিযোগের একদিন পরই ওষুধ প্রশাসন প্লাজমা ব্যবহারের অনুমোদন দিলো।

গতকাল এফডিএর এই সিদ্ধান্তের পরপরই ট্রাম্প বলেছেন, ‘দীর্ঘদিন ধরে এমন কিছুর অপেক্ষায় ছিলাম আমি। অগণিত জীবন কেড়ে নেওয়া চীনা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধকালে একটি সত্যিকারের ঐতিহাসিক ঘোষণায় আমি আনন্দিত।’

এই চিকিৎসাকে শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প এবং কোভিড থেকে সেরে ওঠা আমেরিকানদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক মাস ধরে সংগৃহীত উপাত্তের বিশদ বিশ্লেষণ করে করোনার চিকিৎসায় প্লাজমাকে নিরাপদ বলে চূড়ান্ত ঘোষণা দিয়েছে এফডিএ। এতে কোনও ধরনের ঝুঁকি নেই উল্লেখ করে তারা বলেছে, ‘প্লাজমা ব্যবহার করা নিরাপদ এবং আমরা স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটি ব্যবহারে আমরা কোনও ঝুঁকির আশঙ্কা দেখিনি।’

আগের একটি গবেষণায় এফডিএ বলেছিল, হাসপাতালে ভর্তির প্রথম তিনদিনের মধ্যে প্লাজমা ব্যবহার করলে রোগীর স্বাস্থ্যের উন্নতি হয় এবং মৃত্যুর হারও কমিয়ে দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০