শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ইলিশ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩১১ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে আতারপাড়া চর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক আবু বিন ফয়সাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আরফান আলীর নেতৃত্বে আতারপাড়া চরে অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ৩৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিজিবি সদস্যরা। মাছগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সীমান্ত এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com