শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

মুক্তির মেয়াদ শেষ : খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ও দরখাস্তে কি লেখা আছে সেসব বিবেচনা করে মুক্তির এক্সটেনশন (মেয়াদ বৃদ্ধি) বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে কেবিনেট বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদার মুক্তির এক্সটেনশন চেয়ে তার পরিবার আবেদন করেছে। সেটি আমি এখনো পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি প্রথমে কারেকশন করতে চাই, খালেদা জিয়া জামিনে নেই। কোনো আদালত জামিন দেয়নি। গত মার্চ মাসে তার পরিবার থেকে একটি দরখাস্ত করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহী আদেশে তাকে যেন জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়। ’

‘প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় তার (খালেদা) দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয় মাসের মুক্তি দেওয়া জন্য,’ বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন তিনি একটি দরখাস্ত পেয়েছেন৷ সেপ্টেম্বরের ২৪ তারিখ ছয় মাস শেষ হয়ে যাবে। তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দরখাস্তের কপি আমার কাছে পাঠিয়েছেন। তবে সেটা এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিবেচনা করবো। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com