শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

চাঁদাবাজির অভিযোগে মাধবদী থানার ওসি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার পঠিত

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে মাধবদী থানার ওসি, এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ রকিবুল ইসলামের আদালতে ফার্নিচার ব্যবসায়ী হুমায়ুন কবির মুন্সি এ মামলা করেন।

আদালত মামলাটি র‌্যাব-১১ কে তদন্ত করে ১৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।

মামলার আসামিরা হলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সৈয়দুজ্জামান, সদর মডেল থানার উপপরিদর্শক মোস্তাক ও পুলিশের কথিত সোর্স সবুজ।

মামলায় বলা হয়েছে, গত ২১ জুন সন্ধ্যায় দোকান খোলেন হুমায়ুন কবির মুন্সিসহ কয়েক ব্যবসায়ী। এই অপরাধে হুমায়ুন কবিরের ছেলেসহ বিভিন্ন দোকান থেকে ৬ জনকে আটক করে সদর থানার ওসিসহ কয়েকজন। পরে, ছেলেকে ছাড়াতে গেলে ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে ক্রসফায়ারে হত্যারও হুমকি দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com