মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

আগামীকাল আসছে অ্যাপলের নতুন দুই পণ্য

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার পঠিত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: অ্যাপলভক্তরা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, আগামীকাল মঙ্গলবার সে মুহূর্তটির দেখা মিলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ম্যাক রিউমার। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল নতুন আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল।

বেশ কয়েকজন লিকস্টারও দাবি করেন, মঙ্গলবারই আইপ্যাড এয়ার ৪ এবং অ্যাপল ওয়াচ ৬ উন্মোচন করবে অ্যাপল। অনেক অ্যাপলভক্ত আশায় ছিলেন, এই ইভেন্টে নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। দুর্ভাগ্যক্রমে এর সম্ভাবনা কম বলে জানান লিকস্টাররা।

অ্যাপল অবশ্য আগেই এক বিবৃতিতে জানিয়েছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর নতুন আইফোন বাজারে আসতে কিছুটা দেরী হতে পারে।

খ্যাতনামা লিকস্টার জন প্রসারের দাবি, অক্টোবরে ১২ তারিখে নতুন আইফোন ১২ উন্মোচন করবে অ্যাপল। এজন্য আর মাত্র কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

কিছুদিন আগে ব্লুমবার্গ এক প্রতিবেদনে দাবি করে, নতুন আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং অ্যাপল ওয়াচসহ আরো কিছু পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এসব পণ্য খুব শিগগির উন্মোচন করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com