শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠানটি নিজের ভাগ্যই বদলাতে পারল না

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:রাজধানীর পান্থপথের বসুন্ধরা গার্ডেন সিটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের এক পর্যায়ে তারা ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরী জেমসে হানা দেয়। কিন্তু ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠানটি নিজের ভাগ্যই বদলাতে পারল না। ভাগ্য বদলানোর পাথরের মূল্য প্রদর্শন না করার অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন ও আফরোজা রহমান। অভিযানে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

অভিযানের বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, শেষ দর্শনের কাছে তিনটা বিষয় জানার ছিল। প্রথমত, তারা যে পাথরগুলো বিদেশ থেকে নিয়ে আসে সেটিতে আমদানিকারকের স্টিকার আছে কি-না। দ্বিতীয়, তাদের কাছ থেকে যারা পাথর ক্রয় করে তাদের আদৌ কোনো ভাগ্য পরিবর্তন হয় কি-না। তৃতীয়ত, তারা প্রত্যেকটা পাথরের গায়ে মূল্য প্রদর্শন করে কি-না।

শেষ দর্শন আজমেরী জেমসে অভিযানে গিয়ে আমরা দেখি তারা পাথরের গায়ে মূল্য প্রদর্শন করছে না। এটি একটি অপরাধ। এই অপরাধে তাদের জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী অভিযানে তাদের পাথরগুলো পরীক্ষা করা হবে বলে জানান শাহরিয়ার। তিনি বলেন, আমরা তাদের পাথর রফতানির কাগজপত্র এবং কিভাবে ভাগ্য পরিবর্তন হয় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জরিমানা আদায়ের সময় শাহরিয়ার দোকানের ম্যানেজারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অন্যের ভাগ্য গণনা করেন কিন্তু আজকে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে আমরা আসব, জরিমানা করব এটা আপনারা জানতেন না?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com