ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

মালয়েশিয়ায় গরম তেলের কুয়ায় পড়ে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক: মালয়েশিয়ায় একটি তেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় আব্দুল মান্নান মোল্লা নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দ্য মালয়েশিয়া ইনসাইট জানিয়েছে, ৩৯ বছর বয়সী মান্নান রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ৪.৬ মিটার উচ্চতার একটি চাল থেকে ওই কুয়ায় পড়ে যান। তিনি পাইপ স্থাপনের কাজ করছিলেন।

জেসিন জেলা পুলিশের প্রধান মিসপানি হামদান মান্নানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর বন্ধু মান্নানের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসেন। কিন্তু তিনি চালে কোনো ছিদ্র ছাড়া কিছুই দেখতে পাননি।’

‘পরে কারখানার সুপারভাইজার পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দেন।’

কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান দুই মাস ধরে তাদের সঙ্গে কাজ করছিলেন।

মিসপানি জানিয়েছেন, কুয়াটি গরম তেলে ভর্তি থাকায় মান্নানের লাশ উদ্ধার করতে বেগ পেতে পেয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর বিকেল তিনটার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, ঘটনাটিকে ‘আকস্মিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

মালয়েশিয়ায় গরম তেলের কুয়ায় পড়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০