বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বৃহৎ রুপদিয়া বাজারে সয়লাব উপকূলের তরমুজে গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাহ এনদাও

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইব্রাহিম বুবাকার কেইটাকে ক্ষমতাচ্যুত করার এক মাসেরও বেশি সময় পর মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বাহ এনদাও।

রাজধানী বামাকোয় সরকার বদলের এই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গোইটা। এই সপ্তাহের শুরুতে তিনিই এনদাওকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। দেশজুড়ে জাতীয় নির্বাচনের আগে সর্বোচ্চ ১৮ মাস দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।

২০১৪ সালে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ৭০ বছর বয়সী এনদাও। এর আগে বিমানবাহিনীর প্রধানও ছিলেন। শতাধিক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের সামনে শপথ নেন তিনি।

সাবেক সহকর্মীদের কাছে ‘নীতিবান’ হিসেবে পরিচিত এনদাও তার বক্তব্যে বলেছেন, দুর্নীতির শেকড় উপড়ে ফেলবেন তিনি। নতুন দায়িত্বে শপথ নেওয়ার পর তিনি বলেছেন, ‘মালি তারই সন্তান, আমাদের দ্বারা অপমানিত ও পদদলিত হয়েছে। শর্ত ও সময় মেনে একটি সুদৃঢ়, শান্তিপূর্ণ ও সফল ক্ষমতা বদলের জন্য কাজ করবো।’

গত ১৮ আগস্ট সামরিক অভ্যুত্থানের পর আঞ্চলিক সংস্থা ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস মালির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। প্রতিষ্ঠানে তাদের কোনও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং সীমান্ত বন্ধ করার পাশাপাশি আর্থিক সহায়তা স্থগিত করে। দেশটিতে দ্রুত বেসামরিক শাসন ফেরানোর আহ্বান জানায় তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com