শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জাপান সরকার করোনাভাইরাসে টিকার দিকনির্দেশনার খসড়া প্রণয়ন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার পঠিত

নিউজ ডেস্ক: জাপান সরকার করোনাভাইরাসের টিকা সংক্রান্ত এক অগ্রীম দিকনির্দেশনার খসড়া প্রণয়ন করেছে। খসড়ায় চিকিৎসা পেশাদার এবং প্রবীণ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

বলা হয়েছে, চিকিৎসকরা সংক্রমণের উচ্চ ঝুঁকির মুখে আছেন এবং প্রবীণ ব্যক্তিদের মধ্যে মারাত্মক উপসর্গ সহজেই দেখা দিতে পারে। অন্তঃসত্ত্বা নারী এবং প্রবীণদের সেবা প্রদান কর্মীদের কোন পর্যায় পর্যন্ত অগ্রাধিকার দেয়া উচিত তা নিয়ে আরও আলোচনা হবে।

এতে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার এটা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে যে স্থানীয় সরকারকে এই টিকার আর্থিক ব্যয়ভার বহন করতে হবে না। সরকার এই টিকার সম্ভাব্য নেতিবাচক স্বাস্থ্যগত প্রভাব মোকাবিলায় সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

আরও বলা হয়েছে, এ ধরনের সম্ভাব্য নেতিবাচক প্রভাবজনিত যে কোনো ক্ষতির জন্য ওষুধ কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দেয়ার উদ্দেশ্যে সরকার আইনগত ব্যবস্থাপনাও প্রস্তুত রাখবে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ২০১ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৪৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৩৪৪ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাসটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com