রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

কোম্পানীগঞ্জে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭১ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালেক সি-ম্যানের বাড়িতে রাতে এক গৃহবধূকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধূ নূর নাহার পান্না একই এলাকার আমিরুল হকের স্ত্রী এবং ৩ সন্তানের জননী।

নিহতের স্বামী আমিরুল হক জানান, রাতে তিনি বাড়ি ছিলেন না। এ সময় তার অজান্তে কে বা কারা তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে ঘরের পাশে পুকুরের পাড়ে ফেলে যায়। ছুরিবিদ্ধ অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে, বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিবিদ্ধ লাশ উদ্ধার করে। পরে, রাত ১০টায় লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হত্যার কোনও কারণ জানা যায়নি। তবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com