শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সৌদি আরবের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৭৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন আশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

বৃহস্প‌তিবার স্থানীয় সময় রাত ৯টায় মক্কার রাজপ্রাসাদে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত তিন দিনব্যাপী ‘কোরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদল সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী প্রতিনিধিত্ব করেন।

সাক্ষাৎকালে সৌদি বাদশাহ বাংলাদেশের বিষয়ে তার গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছো জানান।

প্রতিমন্ত্রী মুসলিম উম্মার কল্যাণে সৌদি বাদশাহর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন এবং সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠা সমর্থন থাকবে বলে জানান।

সৌ‌দি আরব থে‌কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রে‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com