সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন ৩নং বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক হামে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৭১ উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

হুইপ শামসুল হক চৌধুরীসহ দুদকের জালে ৮ এমপি

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার পঠিত

ডেস্ক: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দলের রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ আট জন এমপির সম্পদের অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এদের মধ্যে বেশিরভাগই সরকারদলীয়। ঢাকার একটি বেসরকারি টেলিভিশন শনিবার এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। প্রতিবেদন বলা হয়েছে, গত বছর সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযানে নাম আসে ৫ জন সংসদ সদস্যের। দুদকের গোয়েন্দা দলের কাছেও এদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য আসে। এরই মধ্যে তাদের নিজ নামে এবং স্ত্রী-সন্তানদের নামে বিপুল সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এরপরই জাতীয় সংসদের হুইপ চট্টগ্রামের শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ-২ এর নজরুল ইসলাম বাবু, ভোলা- ৩ এর নুরুন্নবী চৌধুরী শাওন এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। একই অভিযোগে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সম্প্রতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধমূলক কাজের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। শুধু এই ৮ সদস্যরাই নন, তাদের স্ত্রী সন্তানদের নামেও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ’র কাছ থেকে বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, তাদের ইনকাম ট্যাক্স ফাইল সংগ্রহ করা হয়েছে। সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের মানি লন্ডারিং মামলার অনুসন্ধান কাজ প্রায় শেষের পর্যায়ে। এছাড়া প্রতিটি কেসেরই অগ্রগতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com